মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

বানিয়াচং-হবিগঞ্জ মহাসড়ক শুটকি ব্রিজ ঝুঁকিপুর্ণ : সংস্কা‌রের দাবী এলাকাবাসীর।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪২৩ বার পঠিত

দি‌লোয়ার হোসাইন, বানিয়াচং : বানিয়াচংয়ে ঝুঁকিপুর্ণ শুটকির ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন বানিয়াচংবাসী। বানিয়াচং এর শুটকির এই ব্রিজটি দীর্ঘদিন যাবত হুমকির মুখে পড়ে আছে। এলাকাবাসীর সংস্কারের দাবি অনেকবার করলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এতে ঝুঁকিতে চলাফেরা করছেন বানিয়াচংবাসী। যদিও ব্রিজটি বানিয়াচং টু হবিগঞ্জ সড়কের মেইন রোডে পড়েছে। এই সড়ক দিয়ে দিনে হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে। এই হুমকির মধ্যে ও থেমে নেই মানুষের আনাগুনা। মানুষ বাধ্য হয়ে চলাফেরা করছে এই ঝুকিপূর্ণ ব্রিজটি দিয়ে। কারন এর পাশে নেই কোনে বিকল্প সড়ক । তাই দুর্ভোগে পড়েছেন বানিয়াচংবাসী।
এ প্রসঙ্গে এই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েকজনেরে সাথে কথা বললে তারা প্রথমসেবাকে বলেন, দীর্ঘ দিন যাবত এই ব্রিজটি নিয়ে তাল বাহানা চলছে। নেই কোনো সংস্কারের উদ্যোগ। তারা আরো বলেন ঝুঁকিপূর্ণ ব্রিজটি একদিকে ভাঙে ত একটু মেরামত করা হয়, আরেকদিকে ভাঙে ত আরেকটু মেরামত করা হয়। কিন্তু একেবারে মেরামত করা হয় না। এতে দুর্ভোগে পড়েছি আমরা বামিয়াচংবাসী। কারন হবিগঞ্জ আমাদের জেলা শহর। সবসময় আসা-যাওয়া করতে হয়। এজন্য বানিয়াচংবাসী এই ঝুকিপূর্ণ ব্রিজটি দ্রুত মেরামত এর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com