বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

বাহুবলে গরুর ধান খাওয়া নিয়ে ৯ গ্রামের সংঘর্ষ : পুলিশসহ আহত শতাধিক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি  : হবিগঞ্জের বাহুবল উপজেলার অলুয়া, সেনারকান্দি, নোয়াগাঁও বনাম আলাপুর, ইজ্জতপুর, বাদেঅলুয়া, ভেড়াখাল গ্রামের মধ্যে ৩ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষে শতাধিক আহত আহত হয়েছে।

আজ ২৭ মে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের প্রায় ২ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে অবশেষে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের এসআই শাহিদুল, সেকেন্ড অফিসার শাহ আলী রক্তাক্ত আহত হন।

সংঘর্ষে উভয় পক্ষে আব্দুল কাদির (৫৫), আলী আহমদ (৩৫), অলি মিয়া (৩৬), নবীদ মিয়া (২৮) সহ শতাধিক লোক আহত হয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, অলুয়া গ্রামের আবিদ আলীর ক্ষেতে ইজ্জতপুর মৎস্যজীবি সম্প্রদায় গ্রামের জনৈক ব্যক্তির গরু ধান খাচ্ছিল। তা দেখে জমির মালিক বকাঝকা করছিল।

অপরদিকে ইজ্জতপুর গ্রামের লোকজন উল্টো উত্তেজিত হয়ে জমির মালিককে লক্ষ্য করে বকাঝকা করতে থাকে। এর জের ধরেই দু’পক্ষের প্রথমে ৭ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় খবর পেয়ে মৎস্যজীবি সম্প্রদায়ের অপর প্রতিবেশী কয়েক গ্রামের লোকজন ইজ্জতপুরের পক্ষ নিলে সংঘর্ষের গতি বৃদ্ধি পেতে থাকে।

এসময় পুলিশ আহত হলে এক পর্যায়ে অসহায় হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষের পর পরই অলুয়া গ্রামের লেচু মিয়া. নবীন হোসেন, উমর আলী ও ফরিদ মিয়াকে বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com