মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

চুনারুঘাটে রাব্বি হত্যার আসামি শ্রীমঙ্গলের ভারত সীমান্ত থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

মোঃ সিরাজুল ইসলাম হাসান শ্রীমঙ্গল ।। হবিগঞ্জের চুনারুঘাটের রাব্বি হত্যা মামলার অভিযুক্ত মুল আসামি কামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ওসি শেখ নাজমুল হক। জানা যায়, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগীতায় শ্রীঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারত সীমান্তবর্তী জাম্বুরা ছড়া পাহাড়ি এলাকার গহীন জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয় । চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, কামালকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য গত ২০ মে রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের পরিত্যক্ত বাল্লা রেললাইনে মাদক কারবারিরা কিশোর রাব্বিকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে পরে মুমূর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

এ ঘটনায় রাব্বির বাবা ফিরোজ মিয়া চুনারুঘাট থানায় কামাল মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে চুনারুঘাট থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযানের পর থাকে অবশেষে আজ ওসি শেখ নাজমুল হক গ্রেফতার করতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com