রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এনি লস্করের ঈদ বস্ত্র বিতরণ

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪২০ বার পঠিত

নুর উদ্দিন সুমন।।  রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। যদিও এবার বিশ্বময় মহামারি করোনা ভাইরাসের কারণে সেভাবে হয়তো ঈদ উদযাপন করা সম্ভব হবে না যেভাবে মুসলিম বিশ্ব প্রতি বছর ঈদ উদযাপন করে থাকেন। ইনশাল্লাহ আল্লাহতায়ালা যেভাবে চাইবেন সেভাবেই আমরা ঈদুল ফিতর উদযাপন করব এবং আল্লাহর সন্তুষ্টি প্রার্থনা করব। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সরকার কর্তৃক নিয়ম-নীতি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করবে। এদিকে অসহায়দের কথা চিন্তা করে চান্দের রাতে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গরীবদের বাড়ি বাড়ি গিয়ে সাবেক জনপ্রিয় ক্রিকেট তারকা নাজমুল হোসেনের পত্নী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর ঈদ বস্ত্র বিতরণ করেন। ২৪ মে রবিবার রাতের বেলা নিজ একালাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে এনি নাজমুল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীবদের বাড়িতে গিয়ে শতাধিক নারীদের জন্য ঈদ বস্ত্র বিতরন করেন। দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায় উল্লেখ করে এনি লস্কর বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি আমরা সবসময় জনগণের পাশে আছি। ইতিমধ্যে তিনি করোনায় কর্মহীন মানুষদের নিয়মিত খোঁজখবর রাখা এবং ঈদে নিজেদের জন্য কেনাকাটা না করে গরীব অসহায়দের কল্যাণে খরচ করে রাতের আধারে অসহায়দের মাঝে কাপড় বিতরণ করেন। তিনি আরও বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন এলাকার কর্মহীন মানুষদের জন্য ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com