সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

বা‌নিয়াচং‌য়ে বিদ্যুতের ভেলকিবাজি এলাকাবাসীর ক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৪৪৪ বার পঠিত

দি‌লোয়ার হোসাইন,বানিয়াচং।। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উ‌দ্যোগে ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ এ ‌স্লোগানকে বাস্তবায়ন ক‌রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করছেন। সেখানে বিদ্যুত নিয়ে হতাশ বানিয়াচংবাসী। বৈরী আবহাওয়া কিংবা হালকা বাতাস আসলেই বিদ্যুৎ চলে যায়। ঘন্টার পর ঘন্টা কোনো দেখা মেলে না বিদ্যুতের। প্রতি শনিবার আসলেই ৩৩ কেভির অজুহাতে সারাদিন থাকছে না বিদ্যুৎ । এতে স্বাভাবিক জীবন-যাপনে বিঘ্ন ঘটছে। এতে করে দীর্ঘদিন যাবৎ হতাশায় ভুগছেন এলাকাবাসীসহ বিদ্যুৎ গ্রাহকরা। বর্তমানে কোভিড-১৯ এর কারনে সারা বিশ্বের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষদের গৃহবন্ধী জীবন পার করতে হচ্ছে। মানুষকে ঘরে রাখতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। বর্তমানে গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়ছে। তাছাড়াও সিয়াম সাধনার মাস। যেখানে শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা সেখানে ইফতার,তারাবি কিংবা সেহেরি প্রয়োজনে-অপ্রয়োজনে থাকছে না বিদ্যুত। পল্লীবিদ্যুতের এমন আচরণে হতাশ হয়ে পড়েছেন বানিয়াচংয়ের জনগণ। তাদের এই রকম আচরণ অব্যাহত থাকলে যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। এ ব্যাপারে বানিয়াচংয়ের সচেতন মহলের সাথে কথা হলে তারা প্রথম‌সেবা ডট কম‌কে বলেন,বিদ্যুৎ বিলের কাগজ দিতে কোনো সমস্যা হয় না। তাহলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত দিতে এত সমস্যা হবে কেন। জরুরী প্রয়োজনে যোগাযোগ করার নাম্বার থাকে ব্যস্ত কিংবা বন্ধ। পল্লী বিদ্যুতের কাছে কি আমরা জিম্মি হয়ে গেছি। খুব দ্রুত এর প্রতিকার চাই। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা । এ ব্যাপারে ডিজিএম এর ফোনে কলদিলে তাকে পাওয়া যায়নি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com