সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

বানিয়াচংয়ে স্কুলছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যা করে লাশ গুম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৩৬ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের ছিলারাই গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করে দেয়া হয়েছে।

খবর পেয়ে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার (১৮ মে) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ধর্ষক ও খুনি রিংকু সরকার (১৯)। রিংকু ছিলারাই গ্রামের হগেন্দ্র সরকারের ছেলে।

পুলিশ জানায়, ছিলারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও ছিলারাই গ্রামের প্রভাত সরকারের মেয়ে ১৫ মে সন্ধ্যায় নিখোঁজ হয়। এ ঘটনায় প্রতিবেশী রিংকুর আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল কালামকে জানান ওই ছাত্রীর বাবা প্রভাত সরকার।

সঙ্গে সঙ্গে ইউপি সদস্য আবুল কালাম বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ছিলারাই গ্রামে গিয়ে কিংকুকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন বিষয়টি স্বীকার করে কিংকু পুলিশকে জানায় অপহরণ করে ধানের খলায় নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তার মরদেহ ডোবায় গুম করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে রোববার রাতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বানিয়াচং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তী বলেন, ময়নাতদন্তের জন্য স্কুলছাত্রীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সোমবার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার রিংকু ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com