বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’ ১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

মাধবপুরে সীমান্তে বিজিবি’র টহল জোড়দার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৭১ বার পঠিত

শেখ জাহান রনি: মাধবপুর : গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমন্ডিত এক সুশৃঙ্খল আধা-সামরিক বাহিনী। বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে এ বাহিনীটি তেমনি ভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা ধর্মঘর এবং হরষপুর বিওপি আওতায় সীমান্তে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা যায়।

বুধবার ১৩ মে সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধর্মঘর বিওপির মোহনপুর সীমান্তে ১৯৯৪-৪S মেইন পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর ৪ জোয়ান ও ধর্মঘর বিওপির সুবেদার দেলোয়ার হোসেন বাংলাদেশের সীমান্ত সুরক্ষা চোরাচালান প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে কঠোর নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ সময় ধর্মঘর বিওপি’র সুবেদার দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবীর চৌধুরীর নির্দেশে করোনায় সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে চোরাচালান মাদক এবং অনুপ্রবেশে ভারত থেকে কোন লোক বাংলাদেশে না আসতে পারে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস, এন, এম, সামীউন্নবী চৌধুরী জানান, সীমান্তে আমাদের বিজিবি জোয়ানদের রাতদিন টহল জোরদার করা হয়েছে। করোনা ভাইরাসে চোরাচালান মাদক এবং অবৈধ অনুপ্রবেশ থেকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সীমান্তে। বিজিবি দেশের কঠিন দুঃসময়ে দুর্যোগে সীমান্তে জনগনের পাশে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com