মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদে পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি, উপ-কমিশনার মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি), ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার এবং মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com