মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

মাধবপুরে সংগ্রামী সদস্যদের পাশে গ্রামীণ ব্যাংক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৭১ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে গ্রামীন ব্যাংকের সংগ্রামী ( ভিক্ষুক) সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে গ্রামীন ব্যাংক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জন জীবন বিপর্যস্ত। অঘোষিত লক ডাউন চলায় খাবারের অভাবে দিশেহারা হয়ে যাচ্ছে সাধারন মানুষ। খেটে খাওয়া মানুষ খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছে। সরকারের পাশাপাশি সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক অসহায়দের খাবারের ব্যবস্থায় নিজেদের নিয়োজিত করেছেন। করোনা ভাইরাস জনিত দুর্যোগ মোকাবেলায় লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের শাখাসমুহের সংগ্রামী(ভিক্ষুক) সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিয়ে সহায়তা করে আসছে।মাধবপুর এরিয়ার সভাপতি মোঃ আব্দুস শহীদ জানান, হবিগঞ্জ যোনের মাধবপুর এরিয়াতে ১২ টি শাখার মাধ্যমে ৮৬ জন হত দরিদ্র ভিক্ষুক সদস্যদের মাঝে ত্রান ও নগদ সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক সদস্যকে এপ্রিল/২০ইং মাসে ১ম দফা ও মে/২০ইং মাসে ২য় দফা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা চলছে। হবিগঞ্জ যোনের যোন প্রতিনিধি জনাব মোঃআমিনুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকের ২৫৬৮ টি শাখার ৩০০০০ হত দরিদ্র সদস্যদের মাঝে এবং হবিগঞ্জ যোনের আওতায় ৬ টি এরিয়াতে তাদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবে গ্রামীণ ব্যাংক। জানা যায় রোববার সকালে গ্রামীণ ব্যাংক আদাঐর মাধবপুর শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে ত্রান হিসেবে চাউল ৩০ কেজি, ডাল ৪ কেজি, তেল ২ লিটারে, আলু ৮ কেজি, পেয়াজ ৪ কেজি, লবন ২ কেজি, সাবান৪ টি ও নগদ ৬০০ টাকা ত্রান ও নগদ টাকা বিতরন করা হয়। বিতরনের সময় উপস্তিত ছিলেন মাধবপুর পৌর কাউন্সিলর বিশ্বজিত দাস, হবিগঞ্জ জোনের জোন প্রতিনিধি আমিনুর রহমান, এরিয়া ম্যানেজার ক্ষুদিরামনপাল, প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান, এরিয়া সভাপতি আব্দুস শহীদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com