শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

ইফতার সামগ্রী বিতরণ করলেন ক্রিকেটার পত্নী এনি লস্কর

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৯৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন ।। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়িয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেনের পত্নী চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কন্যা ও জেলা আওয়ামী মহিলালীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর। ৭ মে বৃহস্পতিবার বিকেলে নয়ানীসহ উপজেলার আশপাশ এলাকায় এনি নাজমুল ফাউন্ডেশনের অর্থায়নে শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে রোযা উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এনি লস্কর বলেন, সরকারের পাশাপাশি করোনাভাইরাস সংকটে মোকাবিলায় কর্মহীন গরীব, অসহায় মানুষের পাশে আমাদের সেবামূলক সংগঠন এনি নাজমুল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহযোগিতা করেছি । ভবিষ্যতে যেকোন সংকট মোকাবিলায় এনি নাজমুল ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। তিনি আরো বলেন, ইতিপূর্বেও উপজেলার আশেপাশে বিভিন্ন এলাকায় বিনামূল্যে মানুষের হাতে মাস্ক ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আমাদের সংগঠনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।  এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী নেতা সৈয়দ উল্লাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, নজরুল ইসলাম লিটন, যুবলীগ নেতা আশিকুর রহমান, কলেজছাত্র লীগ নেতা সায়েম তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com