সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

হবিগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় চিকিৎসা সেবা পেলো শ্বাসকষ্ট রোগী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৫০৮ বার পঠিত

বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জ মডেল থানা পুলিশের
সহায়তায় চিকিৎসা সেবা পেলো হবিগঞ্জ শহরের এক শ্বাস কষ্টের রোগী। আজ ভোরে হবিগঞ্জ শহরের স্বনামধন্য এক পরিবারে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পূর্ব অভিজ্ঞতা থেকে পরিবারের সবাই জানেন, তাঁর সুস্থতার জন্য দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেয়া ও অক্সিজেন সরবরাহ করা জরুরি। কিন্তু হবিগজ্ঞ হাসপাতাল লকডাউন থাকায় কিংকর্তব্যবিমোড় হয়ে পড়েন তার পরিবারের লোকজন। তাই তাৎক্ষণিক যোগাযোগ করেন সদর মডেল থানায়। ১০ মিনিটের মধ্যে পৌঁছে যায় সদর মডেল থানার গাড়ি। শুরু হয় হাসপাতালে হাসপাতালে ঘুরা! সব জায়গার উত্তর একটাই- চিকিৎসক নেই! অক্সিজেন নেই! এক পর্যায়ে তাদের এক পারিবারিক বন্ধু নতুন অক্সিজেন সিলিন্ডার যোগাড় করলো। পরে পুলিশের সহযোগিতায় শহরের “দি ল্যাবএইড” হাসপাতালে ওই অসুস্থ রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয় এবং সুস্থ হয়ে উঠেন ওই রোগী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com