শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমেদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ এডিটর- নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪৬০ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। দেশে চলমান করোনার প্রকোপে অচল সারাদেশ তাই কর্মহীন হয়ে পড়ছে বেশিরভাগ মানুষ। এতে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়েছেন আরও অসহায়। দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের এসব মানুষের। আর তাই কর্মঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলার চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমেদ। (৩০এপ্রিল) বৃহস্পতিবার নিজ অর্থায়নে প্রবাসীর নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন প্রবাসীর বড়ভাই হাজ্বী মোঃ আবুল কালাম ও মীর জামাল আহমেদ। উপজেলার বিভিন্ন অঞ্চলের কর্মহীন দিনমুজুর অসহায় ৪শতাধিক নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইকরামুল মজিদ দুলাল, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদ, ভিআর ডিবি অফিসার দিপক, সাংবাদিক মাষ্টার ফজল তরফদার, মোতাব্বির হোসেন কাজল, মোঃ আব্দুল্লাহ,পাবলিক হেলফ সার্ভিস কর্মকর্তা মোক্তাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় লোকজন বলেন এই ক্রান্তিকালে সরকারের সহায়ক হিসেবে অসহায় গরীবদের পাশে থেকে এ সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। এ জন্য এ প্রবাসীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় লোকজন ও অসহায় দিনমজুররা। প্রবাসী জালাল আহমেদ জানান, অসংখ্য মানুষ কর্মহীন সরকারের নির্দেশনায় অনেকেই ঘর হতে বের হতে পারছেন না। তাই আমি প্রবাসে থেকে দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি দুর্যোগপূর্ণ এই সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য খাদ্য সামগ্রী দেয়ার চেষ্টা করছি । আমার সাধ্য অনুযায়ী এ সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে দেশের মানুষের ভালবাসার টানে সহযোগিতার হাত বাড়িয়েছেন লন্ডন ক্যামডেনের প্রথম বাংলাদেশী সাবেক মেয়র(গোল্ড মেডেলিস্ট) উমর ফারুক আনসারী। তিনি আরও বলেন, এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। করোনার এ দুর্যোগ যতদিন থাকবে ততদিন অসহায়দের মানুষের পাশে থাকবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com