মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

নীলফামারীতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৫০০ বার পঠিত

সেবা ডেস্কঃ-নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নজরুল ইসলাম ও তার স্ত্রী সালমা খাতুনকে গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আব্দুল রাজ্জাক নামে বাড়ির কর্মচারী আহত হন।

রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান পাশাসহ একদল পুলিশ। পরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে থাকতেন নিহত স্বামী-স্ত্রী ও তাদের কর্মচারী। গভীর রাতে দুর্বৃত্তরা ওই বাড়ির ভেতরে ঢুকে দম্পতিকে গলাকেটে হত্যা করে।

এসময় কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকা- সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com