বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

কৃষকের ধান কেটে দিলেন চুনারুঘাটের ইউএনও

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৯২ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি ঃ- করোনাভাইরাসের কারণে দেশের মানুষ যখন ঘরবন্দি ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এ অবস্থায় ধান কাটার শ্রমিক সংকটের কারনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃষক পড়েছেন বিপাকে। ঠিক সেই সময় কৃষকের পাশে দাঁড়িয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। তিনি স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন।

উপজেলার দেওরগাছ গ্রামে কাস্তে হাতে এবার মাঠে নেমে ধান কাটলেন ইউএনও সত্যজিত রায় দাশ। সাথে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের লোকজন ও কৃষক লীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন। এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানালেন কৃষক লীগের উপজেলা সভাপতি মুজিবুর রহমান মুজিব। কৃষি কর্মকর্তা বলেন, এবার চুনারুঘাটে ৯৫৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। ফলন ভালো। সময়মতো ধান ঘরে তুলতে পারলে খাদ্যের সংকট হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com