সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

মাধবপুরে মাইক্রোবাস পরিবহন শ্রমিকদের মানবেতর জীবনযাপন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪১৯ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : করোনার সংক্রমন রোধে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন অবস্থায় মাধবপুর উপজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অধিনে এবং পরিবহনের সাথে সম্পৃক্ত শ্রমিকগণ মানবেতর জীবনযাপনে হাঁপিয়ে উঠেছে। দিন আনা দিন খাওয়া এ পরিবারগুলো যানবাহনের চাকা ঘুরলেই তাদের পরিবারের অন্ন জোটে প্রতিনিয়ত।
দেশে কেভিড-১৯ করোনা প্রতিরোধে গণপরিবহন বন্ধ ঘোষণা এবং কার্যকর হওয়ায় এই শ্রমিকদের অধিকাংশ মানবেতর জীবনযাপন করলেও এপর্যন্ত সহায়তায় প্রদান করা হয়নি।

শনিবার ২৫ এপ্রিল মাধবপুর মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন উপজেলাজুরে একটি শক্তিশালী সংগঠন ( রেজি নং ১৪৪০) যাহার প্রধান কার্য্যালয় মাধবপুরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৩০০ জন সদস্য নয় তবে সম্পৃক্ত শ্রমিক সংখ্যা প্রায় ৫শত থেক ৫৫০।

মাধবপুর মাইক্রোবাস সমিতির সম্পাদক রোমান মিয়া জানান, শ্রমিকের এ বিরাট অংশ পরিবহন বন্ধ থাকায় আজ অভূক্ত থাকছে এর সংখ্যা প্রায় ৩০০ সদস্য সহ খেটে খাওয়া এ শ্রমিকদের বরাদ্দের জন্য আমাদের সভাপতি এবং সকলের মতে উপজেলা প্রশাসন বরাবর আমরা আবেদন করতে যাচ্ছি। করোনা প্রভাব শুরু হওয়া পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদের এখনো কোন সহযোগিতা করা হয়নি।আমরা আশা করি বাংলাদেশ সরকার শ্রমিকদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবে।

মাধবপুর মাইক্রোবাস সমিতির সাবেক সম্পাদক মোহন মিয়া জানান, বর্তমানে জরুরী অবস্থায় দেশজুরে গণপরিবহন চলাচল বন্ধ এমন পরিস্থিতিতে বসেই দিন কাটাচ্ছি।
সরকারী নির্দেশে ও দেশের প্রয়োজনে “দিন আনা দিন খাওয়া” শ্রমিকগণ কর্মহীন হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিরাট এ শ্রমিকগণ আজ খাদ্য সামগ্রী সহায়তার আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টির অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com