সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

বাহুবলে এতিম শিশু পরিবারে খাদ্য সহয়তা ও বাজার মনিটরিং এ জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪৭৩ বার পঠিত

ফারজানা আক্তার : হবিগঞ্জের বাহুবলে এতিম শিশু পরিবার শিশু খাদ্য নিয়ে হাজির হলেন উপজেলা প্রশাসন। আজ ২৫ এপ্রিল শনিবার উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এক এতিম পরিবারের শিশুদের হাতে শিশুখাদ্য তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

এছাড়া প্রশাসন উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং করেন। সরকারি নিষেধ না মেনে দোকান খোলা রেখে ব্যবসা করায় চলিতাতলায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও ভবানীপুরে এক ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

অপরদিকে ডুবাঐ বাজারে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় দুই ব্যবসায়ীকে মোট ৩হাজার টাকা জরিমানা করা হয়। চলিতাতলা ও আব্দানারায়ণে সামাজিক দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত যাত্রী বহন করায় দুইজন সিএনজি ড্রাইভারকে মোট ১হাজার টাকা জরিমানা করা হয়। এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খৃষ্টফার হিমেল রিছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com