সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

অসহায় গৃহবন্দী মানুষের পাশে শাবির সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫৩৯ বার পঠিত

যীশু আচার্য্য, সিলেট প্রতিনিধি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের উদ্যোগে এ মাসের শুরু থেকেই করনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত সিলেটের নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৩তম দিনেও বিশ্ববিদ্যালয়ের ভেতরকার সকল টং, ফুচকা/চটপটির দোকানদার, সবজি বিক্রেতা, হলগুলোর ক্যান্টিন- ডাইনিং এর কর্মচারীসহ এবং করেরপাড়, ডলিয়া, নয়াবাজার, আখালিয়াঘাট এলাকার রিক্সা-ভ্যান-টমটম-সিএনজি চালক, দিনমজুর, গৃহকর্মী, ভিক্ষুক, বিধবা/স্বামী পরিত্যক্তা, হোটেল কর্মচারী, ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে আজকে বিতরণকৃত উপহার সামগ্রীতে ছোলা ও খেজুরসহ রমজানে প্রয়োজনীয় দ্রব্যাদিও উপহার সামগ্রীর সাথে সংযুক্ত করা হয়েছে।

আয়োজক সূত্রে আরো জানা যায়, এ নিয়ে ৬৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাবার প্যাকেট, ৮০০ জনের মাঝে রান্না করা খাবার এবং দরিদ্র-অসচ্ছল পরিবারের ৩২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে ছাত্রবৃত্তি হিসেবে এককালীন অর্থ পরিশোধ করা হয়েছে।

শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের গৃহীত এই উদ্যোগে ইতোমধ্যে সাবেকদের পাশাপাশি বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা, সাস্টিয়ান ও নন-সাস্টিয়ান সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং দেশি-বিদেশি সুহৃৃদরা এগিয়ে এসেছেন। করোনাভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত আয়োজকরা এই কার্যক্রম চালিয়ে যেতে চান। সেজন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অসহায় আহ্বান জানান।

এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com