শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে ৬১টি বিদ্যালয়কে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষনা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমনরোধে চুনারুঘাট উপজেলায় ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষনা করা হয়েছে। এদের মধ্যে ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাজনক স্থান এবং যোগাযোগ ব্যবস্থা দেখে উপজেলা প্রশাসন এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত করে। প্রতিটি সেন্টারের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক বিদ্যালয়ের প্রধানকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে এলাকার লোকজনকেও সম্পৃক্ত করা হয়েছে। করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলে এবং রোগী পাওয়া মাত্রই রোগী ও তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যকে এসব কোয়ারেন্টাইন সেন্টারে আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, করোনা সংক্রমনরোধে সরকারের নির্দেশনা মোতাবেক প্রস্তুতির অংশ হিসেবে এসব কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। এসব সেন্টারে করোনা রোগী কিংবা সন্দেহজনক রোগীদের আনা হবে, যাতে তাদের কারণে অন্যকারো শরীরে এ রোগ না ছড়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com