বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চুনারুঘাটে চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৭

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৪০৪ বার পঠিত

রোমানা মুক্তা ॥ চুনারুঘাটে চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছে। এ নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। একাধিক ব্যক্তি জানান ত্রাণের চাল বিতরনে অনিয়ম দেখিয়ে মালেক মেম্বার গ্রুপের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস প্রদান করেন। ফেইসবুকের স্ট্যাটাসের প্রতিবাদ করেন চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী গ্রুপের লোকজন। এক ঘটনায় আজ বিকেল সাড়ে চারটায় উপজেলা ইউনিয়ন পরিষদে কার্যালয়ে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে উভয়ের ৭ জন আহত হয়। আহতরা হলেন চন্দনা গ্রামের মৃত মরম আলীর পুত্র পুলিশ সদস্য কামরুল(২৮), একই এলাকার মৃত আব্দুস সালাম এর পুত্র মিজান (৩৮), মধ্যম আমকান্দি গ্রামের মৃত আবুল কালামের ছেলে সজল মিয়া(২০), আব্দুল মালেকের ছেলে আলমগীর (২৮), ও সেলিম (২৫) আব্দুল মালেক (৬৫), সুহাগ (২৫)। ত্রাণের চাল বিতরনে অনিয়ম ও দু পক্ষের মারামারির ঘটনায় চুনারুঘাট উপজেলা নির্বাহি অফিসার সত্যজিত রায় দাশ বলেন ত্রাণের চাল বিতরণ অনিয়ম এটি একটি অপপ্রচার তাদের মাঝে ব্যক্তিগত রেষারেষি ও ফেইসবুকের স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ হয়েছে।

দেওয়ার গাছ ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার বলেন, ত্রানের চাল বিতরণ নিয়ে নয় ভুল বুঝাবুঝির কারণে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এটি উপজেলা নির্বাহী অফিসার মধ্যস্থতা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, চাল বিতরণ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি দুর্নীতির খবর জেলা প্রশাসক, দুদকসহ বিভিন্ন জায়গায় জানালে চেয়ারম্যান শামছুন্নাহার ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের অফিসের ভিতরে চাল বিতরণ অবস্থায় আমার উপর হামলা করে তার লোকজন দিয়ে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com