রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

৩শ পরিবারকে যুবলীগ নেতা রিমন লস্করের খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৪১৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন ঃ দেশে চলমান করোনার প্রকোপে অচল সারাদেশ তাই কর্মহীন হয়ে পড়ছে বেশিরভাগ মানুষ। এতে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়েছেন আরও অসহায়। দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের এসব মানুষের। আর তাই কর্মঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও চুনারুঘাট উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন। গত রাতে নিজস্ব অর্থায়ানে নিজ এলাকার গোগাউড়া, মমিনপুর, বাগবাড়ি বাড়ি বাড়ি গিয়ে ৩শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময় তিনি অতিপ্রয়োজনীয় কাজ ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন করোনার বিস্তাররোধে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কিছুক্ষণ পরপর সাবান-পানি দিয়ে হাত ভালভাবে ধুতে হবে। ভাইরাস সংক্রমণে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, সরকারের নির্দেশনা মেনে চলুন, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না। সরকারের পাশাপাশি দুর্যোগপূর্ণ এই সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্তের মানুষদের জন্য খাদ্যসহ পৌঁছে দেয়ার চেষ্টা করছি আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন। এসময় উপস্থিতছিলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, ছাত্রলীগ নেতা এসএম সুহাগ, পৌর যুবলীগ নেতা সুহাগ চৌধু, সুমন শেখ, কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরাসহ আরো অনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com