সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

মাধবপুরে মৃত সেই তরুনীর করোনা রিপোর্ট নেগেটিভ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৪২৫ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর :হবিগঞ্জের মাধবপুরে করোনা উপসর্গ (জ্বর-শ্বাসকষ্ট) নিয়ে মারা যাওয়া তরুনীর নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে।

আজ শুক্রবার রাতে এ তরুণীর রিপোর্টের ফলাফল এসেছে নেগেটিভ। বৃহস্পতিবার দুপুরে করোনার উপসর্গ, জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ওই তরুণী উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামে মৃত্যুবরণ করে। এর পর এলাকায় করোনা আতংক দেখা দেয়। প্রশাসন তরুণীর বাড়ীর লোকজনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইসতাক মামুন জানান, বুধবার স্বাস্থ্য বিভাগের লোকেরা ওই তরুণীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ শুক্রবার রাত ৮টার দিকে আসা রিপোর্টে দেখা গেছে ওই তরুণীর করোনা ছিলনা। রিপোর্ট এসেছে নেগেটিভ।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। গত ৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক ২৯ জনকে করোনা টেস্ট করানো হয়েছে। সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে।
বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ওই তরুণী করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়ে। রিপোর্ট নেগেটিভ আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com