সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

মাধবপুরের বাঘাসুরায় ঘুমন্ত দুই বোনের উপর দুর্র্বৃত্তদের এসিড নিক্ষপ  ঝলসে গেছে মুখমন্ডল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৮ বার পঠিত
রাজীব দেব রায় রাজু, মাধবপুর ॥মাধবপুরে গভীর রাতে ঘুমন্ত দুই বোনের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় ওই দুই বোনের উপর জানালা দিয়ে এসিড ছুড়ে মারে অজ্ঞাত দূর্বৃত্ত। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। এসিড আক্রান্ত হাবিবা (১৮) ও আয়েশা (১০) উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কন্যা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।হাবিবা ও আয়েশার পারিবারিক সুত্র জানায়, হাবিবা আক্তারকে প্রায় ১০ মাস পূর্বে বিয়ে দেয়া হয় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সায়েক গ্রামের ছায়েদ আলীর পুত্র মুমিন মিয়ার সাথে। গত ১৫ দিন আগে পারিবারিক ভাবে তাদের বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) হয়। বৃহস্পতিবার হাবিবা প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে তাদের কক্ষে ছোট চার বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ২টার দিকে কে বা কারা ঘরের জানালার গ্রিল ভেঙ্গে তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। দুর্বৃত্তের ছুড়া এসিডে হাবিবা আক্তার ও তার ছোট বোন আয়েশা আক্তারের শরীর ঝলসে যায়। আয়েশা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তাদের শোর-চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাৎক্ষণিক দু-বোনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুর রহমান সোহাগ প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডাঃ সাইফুর রহমান জানান, দু-বোনই এসিডে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বড় বোন হাবিবা আক্তারের মুখের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও ছোট বোন আয়েশার শরীরের বিভিন্ন স্থানে এসিড পড়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com