শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

মাধবপুরে করোনায় ১০ টাকা দরে চাল বিক্রি শুরু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪২৯ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পড়া মাধবপুর পৌরসভার দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা এর উদ্বোধন করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আবুল বাশার, বাবুল হোলেন, অজিত কুমার পাল, দুলাল খাঁ প্রমূখ।

মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুল হোসেন বলেন, করোনার প্রভাবে ঘরবন্দি বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য সরকারি নির্দেশনায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। একজন ভোক্তা তার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সপ্তাহে ১০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১০ টাকা দরে চাল বিক্রি অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com