রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

ফোনে সংবাদ পেয়ে দিনমুজুরের বাড়িতে খাদ্য সামগ্রী পাঠালেন ইউএনও

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৪১২ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাইরে থেকে কিনে আনার উপায় আপাতত অনেকটা বন্ধ। ফলে অনেকের কর্ম নেই আর অনেকর ঘরে খাবার নেই। মানবসেবার ব্রত নিয়ে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সত্যজিত রায় দাশ। তিনি পৌর শহরের হতদরিদ্রদের বাড়িতে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। তিনি মাঝেমধ্যে নিজ হাতে গাড়ি থেকে চালের বস্তাগুলো বহন করে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। গত শনিবার রাতে পৌর শহরের এক দিনমজুরের স্ত্রী উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বারে ফোন করেন ইউএনও ফোন ধরতেই অপর প্রান্ত থেকে পরিচয় দেন তিনি এক দিনমজুর এর স্ত্রী, উনার স্বামী দীর্ঘদিন হলো কোনোই কাজকর্ম নেই। ইউএনও ফোন পেয়েই তাৎক্ষনিক উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন ও রুমন তালুকদারের মাধ্যমে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারের নির্দেশনায় আমি কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে চাল পৌঁছে দিয়েছি। যাতে করে কাউকে ঘরের থেকে বের হতে না হয়। তার জন্য যতটা সম্ভব কাজ করছি। গণজমায়েত বন্ধের জন্য প্রচারণা ও সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছি। ভ্রাম্যামান আদালত চলমান রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, আমরা অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে মধ্যবিত্ত যে সকল পরিবার গৃহবন্দী রয়েছেন তাদেরকেও খাদ্য সহায়তা বিতরণ করা হবে। তবে সরকারি নির্দেশনা মানতে হবে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, কেউ না খেয়ে থাকবেনা ইনশাল্লাহ, আপনারা মনোবল হারাবেন না,নিজেকে দূর্বল ভাববেন না কিন্তু দয়া করে অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। আমরা খাবার আপনাদের বাড়িতে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com