বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে সমাজসেবক মানিকের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৪৫৮ বার পঠিত
শেখ জাহান রনি, মাধবপুর :  জেলার মাধবপুর পৌরসভায় করোনাভাইরাস সংক্রমে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করেন মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত হাজী ছিদ্দীকুর রহমানের বড় ছেলে সমাজসেবক হাবিবুর রহমান মানিক।
করোনাভাইরাস দুর্যোগে মাধবপুর মাধবপুর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।

বৃহস্পতিবার ২ এপ্রিল সকালে মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পুরাতন গরুবাজারে সমাজসেবক হাবিবুর রহমান মানিক নিজে উপস্থিত থেকে নিম্ন আয়ের পরিবারে চাল,ডাল,তৈল,পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এছাড়া, এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজেই প্রতিটি দোকানের সামনে গিয়ে বিভিন্ন মানুষকে ঘরে থাকতে আহ্বান করেন।
এসময় হাবিবুর রহমান মানিক ঘরে থাকা সবাইকে সচেতন থাকার আহবান জানান।সেই সাথে তাদের করোনাভাইরাস প্রতিরোধে নানা সচেতনতামূলক পরামর্শ দেন,
তিনি সবাইকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।

সমাজসেবক হাবিবুর রহমান মানিক আরো জানান,  মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া অব্যাহত থাকবে। প্রতিদিনই তিনি পর্যায়ক্রমে মাধবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। এর আগে সকালে তিনি মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করেন।

এসময় খাদ্যসামগ্রী দেয়ার সংঙ্গে ছিলেন, হাজী ফিরোজ মিয়া, যুব নেতা মশিউর রহমান মুর্শেদ,শেখ ইমন,এমদাদুল হক সুজন,আল জুমান, লিটন মিয়া প্রমূখ।

উল্লেখ্য, মাধবপুর পৌরসভায় গত ৩১ মার্চ থেকে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সুবিদাবঞ্চিত মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছিল ও গত ১ মার্চ পৌর ৮,৯ ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজসেবক মানিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com