বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

এনি লস্করের হোম কোয়ারেন্টাইনে থাকা হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও সচেতনতামুলক লিপলেট এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কন্যা জেলা মহিলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর। তিনি হোম কোয়ারেন্টাইনে থাকা হতদরিদ্রদের মাঝে এ মাস্ক ও সচেতনতামুলক লিপলেট এবং ফলমুলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । বৃহস্পতিবার কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক দিনমুজরদেরকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি জানান মূলত যারা কোয়ারেন্টাইনে আছে, তাদের ঘরের মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে কোয়ারেন্টাইনে থাকা যেসক লোক রুজিরোজগার করতে পারেনা তাদের সব বাড়ি বাড়ি গিয়ে খাদ্য-সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ । এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীকুটা-নরপতি বাজারে এনি লস্কর মাস্ক ও সচেতনতামুলক লিপলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, হেলিওস হোল্ডিংস কোম্পানি লিমিটেডের এমডি এম.এ মালেক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, সদর ইউপি চেয়ারম্যান কাউছার বাহার, চুনারুঘাট (অর্গানাইজেশন) উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক(অর্থ বিষয়ক) ডাঃ মুসলিম উদ্দিন, প্রমুখ। পরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচতে টমটম ড্রাইভার, রিকশা ড্রাইভার ও দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com