বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আসুন বাড়িতে আইসোলেশনে থাকার নিয়মগুলো জেনে নি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৫৪৬ বার পঠিত

বাড়িতে আইসোলেশনে

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। আমাদের দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাড়িতে আইসোলেশনে থাকাকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করছেন চিকিৎসকেরা।

সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ঘর থেকেই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। ঘরে থাকলেও আইসোলেশনের সময়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। আসুন নিয়মগুলো জেনে নিই:

• ঘরে থাকলেও নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখুন

• দরজা-জানালার হাতলকে জীবাণুনাশক তরলের সাহায্যে পরিষ্কার করুন

• ঘরের বিভিন্ন সুইচ ব্যবহারের সময় টিস্যু ব্যবহার করুন

• টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে

• খাবার ভালোভাবে রান্না করে খেতে হবে

• বিশুদ্ধ পানি পান করুন

• পরিবারের সবাই একসঙ্গে থাকলেও কিছুটা দূরত্ব বজায় রাখুন

• এই সময়ে বাড়িতে কোনো অতিথি ডাকবেন না, নিজেরাও ঘরের বাইরে যাবেন না

• অনলাইন ডেলিভারির মাধ্যমে বাইরের খাবার কেনার সময় প্যাকেট করে দিতে বলুন

• বাড়িতে এলে ওপরের প্যাকেট ফেলে দিয়ে হাত ভালো ভাবে সাবান দিয়ে ধুয়ে নিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com