মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৪০ বার পঠিত

প্রথমসেবা ডেক্সঃ ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী কেরোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন। একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। করোনাভাইরাসে ইতালিতে প্রথম কোনো বাংলাদেশি মারা গেলেন। গোলাম মাওলা (৫৫) নামে ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মধ্যে আতংক বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com