শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

নবীগঞ্জে শাখা বরাক নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৯৩ বার পঠিত

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নদী সচল ও প্রবাহমান রাখতে নবীগঞ্জ শাখা বরাক নদীর ‘অবৈধ দখল’ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর যৌথ নেতৃত্বে ‘হাট নবীগঞ্জ’ মৌজার চরগাঁও ব্রিজ হতে এ অভিযান শুরু হয়। এ সময় নদীর উপর কিছু জায়গা দখল করে নির্মিত আব্দুর রহমানের ৫ তলা, অসিত পালের ৩ তলা বিল্ডিংয়ের পিছনের কিছু অংশ, সিএনজি স্ট্যান্ড, পৌরসভার সবজি বাজারের ৬টি পাকা ঘরসহ বেশ কয়েকটি বিল্ডিং এর দখলকৃত অংশ ভেঙে দখলমুক্ত করা হয়। এছাড়া অনেক দখলদার অভিযান শুরু পরপরই স্বেচ্ছায় নিজেদের দখলকৃত অংশ ভাঙতে শুরু করেন। অভিযানে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এম এল সৈকতসহ আরো অনেকেই। নবীগঞ্জ থানার এসআই সামশুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
এব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, দীর্ঘদিন পরে হলেও শাখা বরাক নদী দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় আমরা আশান্বিত। আমরা মনে করি সকল ধরণের অবৈধ স্থাপনা নির্মোহভাবে সীমানা নির্ধারণের মাধ্যমে উচ্ছেদ করা হবে। সাথে আদালতের নির্দেশনা অনুযায়ী স্থায়ী সীমানা পিলার স্থাপনের দাবী জানাচ্ছি। আমরা মনে করি শাখা বরাক নদীটি উচ্ছেদের মাধ্যমে পরিবেশ প্রতিবেশ রক্ষাসহ নদীটিকে সাবেক অবস্থায় ফিরিয়ে আনা হবে।
অভিযান প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন জানান, পর্যায়ক্রমে বিভিন্ন মৌজার ১০১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যেসব জায়গায় সমস্যা ছিল, সব মামলা নিষ্পত্তি করেই উচ্ছেদ শুরু হয়েছে। অবৈধ সব স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এম এল সৈকত জানান- উচ্ছেদ শেষে শীঘ্রই শাখা বরাক নদীর খননের কাজ শুরু হবে। এর জন্য ইতিমধ্যে বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
এদিকে, জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। নদীর উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলো উচ্ছেদের পর খনন করা হলে নদী ফিরে পাবে তার হারানো যৌবন।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com