বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

চুনারুঘাটে আগুন লেগে মোটর সাইকেল ওয়ার্কসপ পুড়ে ছাই।সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৮৫ বার পঠিত
All-focus

শেখ মোঃ হারুনুর রশিদ।। চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ফয়সল মিয়ার মোটর সাইকেল ওয়ার্কসপে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে গেছে।২ মার্চ (সোমবার) বিকাল ৩ টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে ধারনা করেছেন ওয়ার্কসপ মালিকসহ স্থানীয়রা।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এসময় চুনারুঘাট থানার এএসআই শরীফের নেতৃত্বে একদল পুলিশ দমকল বাহিনীকে সহযোগিতা করেন। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া ঘর

পুড়ে যাওয়া ঘরের ক্ষতিপুরণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফ বলেন দেড় থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।কিন্তু ওয়ার্কসপ মালিকসহ স্থানীয়রা জানান,ওয়ার্কসপে থাকা ১ টি পালসার,১ প্রিডম ও ১টি রানারসহ ৩ টি মোটর সাইকেল পুড়েছে।এবং টিন সেটের ঘরসহ পুড়ে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com