বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

চুনারুঘাটে নতুন পুলিশ সদস্যদের বরণ করলেন ওসি

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন :হবিগঞ্জের চুনারুঘাটে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশের তিন এসআইকে মিষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে বরণ করলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। বুধবার বিকেলে থানায় উপজেলা থেকে নতুন নিয়োগপ্রাপ্ত ৩৮ তম ব্যাচের ৩ জন এসআইকে বরণ করা হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন দক্ষিণ পাকুড়িয়ার মোস্তফা কামালের ছেলে আশরাফুল আলম, বগাডুবি গ্রামের বাদল দেবনাথের ছেলে রাহুল দেবনাথ, উলুকান্দি গ্রামের মোক্তার হোসেনের মেয়ে রুমিন আক্তার। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এর সঞ্চালনায় থানার ওসি শেখ নাজমুল হক সদ্য পুলিশে যোগদানকারী সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও প্রেরণামূলক বক্তব্য দেন। এসময় থানার ওসি নাজমুল হক পুলিশ সদস্যদের বলেন, তোমাদের হাতে রয়েছে অফুরন্ত সুযোগ। আর এ সুযোগ কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়বে দেশ-মাতৃকার সেবায়। মনে রাখবে, তোমাদের ওপর দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্বভার তুলে দিয়েছে সরকার। আর তোমরা যদি সততার সাথে কাজ করো তাহলে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে পারবে। একসময় তোমরা আরো বড় অফিসার হতে পারবে। কখনো অন্যায়ের সাথে আপস করো না।এসময় উপস্থিত ছিলেন, পিবিআই ইন্সপেক্টর মো: ফরিদুল, এসআই শহীদুলসহ নব্য নিয়োগপ্রাপ্তদের অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com