শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

চুনারুঘাটে চা শ্রমিক হত্যার অভিযোগে আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে এক চা শ্রমিককে পিঠিযে হত্যার অভিযোগে দুই চা শ্রমিককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত ৩টায়। স্থানীয়রা জানায়. উপজেলার সাতছড়ি চা বাগানের ১৩নং সেকশনের সাধুপাড়ার মৃত ভাগবত সাওতালের ছেলে খোকন সাওতাল (৩০) ঐদিন রাতে মদ খেয়ে মাতলামি করছিল। এসময় একই এলাকার বুধু মালের ছেলে রাজেশ মাল (২০) ও পরেশ ভৌমিকের ছেলে কার্তিক ভৌমিক (১৯) তাকে ধরে হাত পা বেধে মারধোর করে এক পর্যায়ে গাছের সাথে বেধে রাখে। এসময় সে অসুস্থ্য হয়ে পড়লে রাত প্রায় সাড়ে ৩টার দিকে তাকে তুলে দেওয়া হয় সাতছড়ি চা-বাগান অফিসে। সেখানেই সে মারা যায়। খবর পেয়ে (১৬ ফেব্রুয়ারি ) রবিবার সকালে চুনারুঘাট থানা পুলিশ এসআই হাবিব ও এসআই সসম্রাট এর নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এসময় পুলিশ রাজেশ মাল ও কার্তিক ভৌমিককে আকট করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চুনারুঘাট থানায় নিহত খোকন সাওতালের স্ত্রী সীমা সাওতাল বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা করেন । আটক রাজেশ ও কার্তিক জানায়, সে মদ খেয়ে মাতলমী করায় তাকে আটক করে চরতাপ্পর
দিয়েছে এতে মৃত্যু হওয়ার কথা নয়। কিন্তু পুলিশ বলেছে সুরত হাল রিপোর্টে নিহতর শরীরে আঘাত রয়েছে। ময়নাতদেন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আজ সোমবার সকালে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com