রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

শহরের আইয়ূব আলী ও পানসী রেস্তোরাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৩ বার পঠিত

হবিগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে অপরিচ্ছন্নতা ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন পৌরসভা রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

তিনি জানান, পুরাতন পৌরসভা রোডের আইয়ূব আলী রেস্তোরা ও পানসী হোটেলে অভিযানকালে অপরিচ্ছন্নতা ও মেয়াদ উত্তীর্ণ কিছু মালামাল পাওয়া যায়। যা দিয়ে তারা খাবার প্রস্তুত করত। এরই প্রেক্ষিতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ওই দুই হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার সনত মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com