বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী চলিতাতলা-সোয়াইয়া সড়ক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩২ বার পঠিত

শাহ মোহাম্মদ দুলাল আহমে, বাহুবল (হবিগঞ্জ)থেকে:সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে ঢাকা–সিলেট মহাসড়কের চলিতাতলা পয়েন্ট থেকে চলে যাওয়া সড়ক।

সড়কটি বাহুবল উপজেলার এল,জি,ই,ডি’র অন্তর্ভুক্ত সবকটি আঞ্চলিক রাস্তার মধ্যে জনবহুল রাস্তা হলেও স্থানীয় সরকারের অবহেলায় দীর্ঘ বছর যাবত সংস্কার কাজ হয়নি।দীর্ঘ দিন এ সড়ক সংস্কারের কাজ না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে।

সড়কের চলিতাতলা থেকে মানিকাবাজার পর্যন্ত প্রায় ৬–৭ কিলোমিটার পিচঢালা উঠে গিয়ে এমন দশা পরিনতি সৃষ্টি হয়েছে,যেন গাড়ি নয় পায়ে হেঁঁটে চলাও দুষ্কর!

প্রায় দুই লক্ষ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এ জরাজীর্ণ সড়ক। সরেজমিনে দেখা যায়,সড়কে খানাখন্দের যেন শেষ নেই!দেখে মনে হয় এ সড়ক এর আগে কখনো পিচঢালা হয়নি!পুরো সড়কে উঁচু নিচুর যেন পাহাড় পরিমাণে টিলার সৃষ্টি হয়েছে।

উপজেলার সবচেয়ে জনবহুল সড়ক হলেও স্থানীয় সরকার রাস্তার এ দুরবস্থা নজরে না নেয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।অনেকেই ক্ষোভের সাথে জানিয়েছেন,দেশ স্বাধীনতার পর থেকে এ সড়কটি জরাজীর্ণ রয়েই গেল।অতিথিতে কখনো স্থায়ী ভাবে সংস্কার কাজ হয়নি।

সড়কে ঘুরে দেখা যায়,জনসাধারণ চলাচল তার পাশাপাশি গাড়ির যে পরিমাণে চাপ,সেই পরিমাণে সড়কের প্রশস্ত নেই।
এর ফলে সড়কে জ্যাম আর দূর্ঘটনা যেন এ অঞ্চলের নিত্যদিনের সঙ্গী।

সড়কের সার্বিক দুরবস্থা নিয়ে কথা বললে উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান জানান, আমরা চলিতাতলা থেকে মানিকাবাজার পর্যন্ত সংস্কারের জন্য প্রস্তাব পাঠিয়েছি,আশা করি শীগ্রই কাজ বাস্তবায়ন করা হবে।

এছাড়া ও এ সড়কের প্রশস্ত করন বিষয়ে জানতে চাইলে ‘তিনি’ জানান অল্প কিছু দিনের মধ্যে বড় প্রজেক্ট আসবে,সেই প্রজেক্ট থেকে আমরা চেষ্টা করব প্রশস্ত করনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com