রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

বানিয়াচঙ্গে দুই মহল্লার সংঘর্ষের ঘটনায় ৫শ’ জনের বিরুদ্ধে পুলিশের মামলা পুলিশের অভিযানে আটক ১১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৪১ বার পঠিত

জাকারিয়া চৌধুরী ॥বানিয়াচংয়ে দুই মহল্লার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ আরো ৫শতাধিক লোককে আসামী করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত এজহারভূক্ত ১১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মাইজের মহল্লা গ্রামের রিয়াজ মিয়া (২০), প্রথমরেখ গ্রামের নাজমুল হোসেন (২১), আলমগীর (২২), নজরুল হোসাইন (২২), সিজিল মিয়া (৫০), পারভেজ (১৯), দোয়াখানী গ্রামের ফয়সল (১৯), কুদরত আলী (৪৯), যাত্রপাশা গ্রামের এখলাছ মিয়া (৩৫), নানু মিয়া (৩৬), দক্ষিন নন্দীপাড়া গ্রামের আবু হাম্মাদ হাদী (২৪)।

শুক্রবার দুপুরে বানিয়াচং থানার এসআই ফারুক আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে গ্রেফতার আতংকে প্রথমরেখ ও দোয়াখানী গ্রাম দুটি পুরুষশূন্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফ উদ্দিন সড়কের বৈঠাখালী নামক স্থানে জমি দখলকে কেন্দ্র করে প্রথমরেখ ও দোয়াখানী গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দাঙ্গা থামাতে গিয়ে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। এছাড়া উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক জন আহত হয়। বানিয়াচং থানার (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, যে কোন ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বৃদ্ধিসহ এ ঘটনার মূল হোতাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com