বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন  মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

চুনারুঘাটে বেপোরোয়া দুই অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ।আহত ১।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৯৮১ বার পঠিত
All-focus

শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে দুই অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে চয়ন দত্ত নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।সরেজমিনে জানা যায়,মঙ্গলবার (২৮ জানুয়ারী)সকাল সাড়ে ১১ টায় ৩ নং ইউপির দেওরগাছ থেকে চুনারুঘাট বাজারের সতং রাস্তার মুখের বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী চয়ন দত্ত-রুশন আলী নামের এক রিক্সা চালকের রিক্সায় উঠেন।রিক্সাটি পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় আসলে ওপরদিক থেকে আসা বেপরোয়া আরেকটি রিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ হলে রিক্সা দুটি ছিটকে পড়ে রাস্তায়।এতে চয়ন দত্ত নামের এক যাত্রী রাস্তায় ছিটকে পড়লে তাঁর ডান পা-টি ফেটে যায়।

আহত ব্যক্তির পায়ের ছবি

ওই সময় তাদের সুর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়।এ ব্যাপারে চুনারুঘাট ইসলামী সংগ্রাম পরিষদের নেতা মাওলানা আজিজুর রহমানসহ একাধিক সাধারণ মানুষজন জানান,পৌরশহরের অটোরিক্সার প্রায় সকল ড্রাইভাররাই বেপোরোয়া।সকল রিক্সার লাইসেন্স ও নেই বলে দাবি করেন তারা।পৌর শহরের
অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পৌর কর্তৃপক্ষ ও রিক্সা সমিতির উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন পৌরশহরের সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com