শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার উপায়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৪৫৭ বার পঠিত

নিউজ ডেস্ক।। চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছে অন্তত ১২টি দেশে। চীনে মারা গেছেন ৫৬ জন, আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। এই ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে আছে বাণিজ্যিক ফ্লাইটগুলো। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজেজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বিমানযাত্রীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে, যাতে সাধারণ মানুষরা করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে পারে। খবর সিএনএনের।

করোনাভাইরাস ছড়ায় হাঁচি, কাশির মাধ্যমে। ভাইরাসের কারণে রোগীর নাক, সাইনাস বা গলার উপরিভাগে সংক্রমণ ঘটে; সর্দি ও জ্বর-জ্বরভাব দেখা দিতে পারে। এছাড়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কিডনি অচল হয়ে যাওয়া এই ভাইরাস সংক্রমণের মারাত্মক উপসর্গ।

সতর্কতায় যা করতে হবে

১. করোনাভাইরাসে আক্রান্ত হননি এমনটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, হাঁচি, কাশি রয়েছে এমন ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। ভাইরাস সংক্রমণ ঝুঁকিতে থাকলে চোখ, নাক, মুখ স্পর্শ করা থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে।

২. নিজেকে নিরাপদ রাখতে সাবান ও পানি ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে। বারবার হাত পরিষ্কার রাখা এই রোগ দূরে রাখার সবচেয়ে কার্যকরী উপায়।

৩. যদি কোনো কারণে পানির নাগাল পাওয়া না যায়, তবে অ্যালকোহল রয়েছে (অন্তত ৬০ ভাগ) এমন তরল ব্যবহার করা যেতে পারে।

৪. কারও হাঁচি, কাশি দেখা দিলে সাবধানতা অবলম্বন করতে হবে। তাকে মাস্ক ব্যবহার করতে বলতে হবে ও নিজে মাস্ক পরতে হবে।

৫. ধারণা করা হচ্ছে, কোনো প্রাণীদেহ (সাপ, বাদুড়) থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে করোনাভাইরাস। তবু সতর্ক থাকতে যেকোনো মাংস ও ডিম রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের। এছাড়া, পশু মার্কেটেও থাকতে হবে নিরাপদে।

বিজ্ঞানীরা যা বলছেন

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনাভাইরাসের প্রতিরোধের জন্য ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছেন। তবে তা খুব শিগগিরই সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ল্যাবে এই ভাইরাস নিয়ে গবেষণা করা ও ভ্যাকসিন বাজারজাত করতে বছর-খানেক লেগে যেতে পারে। স্বাস্থ্য সুরক্ষায় করোনাভাইরাসকে এখন নতুন হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com