শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

স্পেন যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ গেলো সিলেটের তরুণের

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫২৬ বার পঠিত

ডেস্ক নিউজ: ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে স্পেনে যেতে চেয়েছিলেন সিলেটের বিশ্বনাথের আবু আশরাফ (১৮)। এ জন্য দালালকে ১৫ লাখ টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু মরক্কো থেকে সাগরপথে স্পেনে যাওয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারান তিনি। গত মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় ওই তরুণের স্বপ্নেরও মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আশরাফ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পেছিখুমরা গ্রামের আশিক মিয়ার ছেলে।
আশরাফের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর দুই মাস আগে স্পেনে যাওয়ার উদ্দেশে এক দালালের মাধ্যমে প্রথমে আলজেরিয়ায় যান আশরাফ। সেখান থেকে ২০ দিন আগে তিনি মরক্কোয় যান। এরপর কয়েক দফায় দালালেরা তাঁকে স্পেনে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ গত সোমবার দালালদের সহায়তায় মরক্কোর নাদুর এলাকা থেকে নৌকায় সাগরপথে আশরাফসহ ৭৮ জন তরুণ স্পেনের ম্যানিলার উদ্দেশে যাত্রা করেন। স্পেনে যাওয়ার বিষয়টি আশরাফ গত রোববার মুঠোফোনের অ্যাপ ইমুর মাধ্যমে পরিবারের কাছে জানান। এরপর থেকে আশরাফের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকায় থাকা আশরাফের এক খালাতো ভাই স্বজনদের জানান, সাগর পাড়ি দেওয়ার সময় আশরাফদের বহনকারী নৌকাটি ডুবে গেছে। এতে আশরাফসহ চার বাংলাদেশি মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনে থাকা এক আত্মীয় আশরাফের পরিবারকে নিশ্চিত করে নৌকাডুবিতে আশরাফের মৃত্যু হয়েছে। তাঁর লাশ স্পেনের মারকিয়া শহরের একটি হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আবু আশরাফের বড় ভাই আবুল খায়ের বলেন, ছোট ভাইয়ের করুণ মৃত্যু তাঁরা মেনে নিতে পারছেন না। ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য তাঁরা চেষ্টা করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ছয় মাসে অবৈধ পথে ইউরোপের দেশে যেতে গিয়ে সিলেটের ২২ যুবক প্রাণ হারান।
সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com