মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

চুনারুঘাটে জব্দকৃত পেঁয়াজ ৫৫ টাকা কেজিতে বিক্রি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৪১ বার পঠিত
All-focus

শেখ মোঃ হারুনুর রশিদ।।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা আসামপাড়া বাজারে জব্দকৃত পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকা করে বিক্রি করা হয়েছে।সোমবার(১৮ নভেম্বর) দুপুর ১ টায় স্থানীয় ইউনিয়ন অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত ফাতিমা শশী’র উপস্থিতিতে জব্দকৃত সকল পেঁয়াজ বিক্রি করা হয়।

সরেজমিনে দেখা যায়,কম দামে পেঁয়াজ ক্রয়ের জন্য ইউপি অফিসের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপচেপড়া ভিড়।সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ক্রেতাদের পেঁয়াজ ক্রয় করতে দেখা গেছে।

তবে পেঁয়াজের পরিমাণ সীমিত থাকায় সবাইকে পেঁয়াজ দেওয়া সম্ভব হয়নি বলে জানান নুসরাত ফাতিমা।ইউএনও জানান, সরকার নির্ধারিত মূল্যে ৫৫ টাকা কেজিতে ১৬৯ জন ক্রেতার নিকট ৮৪৫ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়।যার মূল্য ৪৬ হাজার ৪ শ’ ৭৫ টাকা।এবং বিক্রিত পেঁয়াজের সমস্ত টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত শনিবার(১৬ নভেম্বর) আসামপাড়া বাজারের স্বপন স্টোর সাড়ে ১৯ বস্তা মজুদকৃত পেঁয়াজের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।এবং একই অপরাধে সোহেল স্টোরের সাড়ে ৩ বস্তা ও উল্লেখিত স্বপন স্টোরের সাড়ে ১৯ বস্তা পেঁয়াজসহ মোট ২৩ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com