রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

ইরানে লাশ হলো নবীগঞ্জের বাপ্পু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৩ বার পঠিত
নবীগঞ্জ সংবাদদাতা ॥স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে নদী পথে ইউরোপের দেশ গ্রীসে যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত স্পীডবোটের মেশিনে পড়ে গলা কর্তন হয়ে মৃত্যু হয়েছে নবীগঞ্জের বাপ্পু রায় (২২) নামে এক যুবকের। নিহত বাপ্পু রায় (২২) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত  গ্রামের মৃত বন রায়ের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ২মাস পূর্বে ভিসা নিয়ে ওমানে থাকা দুই ভাইয়ের কাছে পাড়ি জমায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র বাপ্পু রায়। ওমান থেকে জানুয়ারি মাসে দালালের মাধ্যমে গ্রীস যাওয়ার উদ্দেশ্যে ইরানে পৌঁছায় বাপ্পু রায়। ইরান থেকে ১০ জানুয়ারি বৃহস্পতিবার গ্রীস যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতা বশত বাপ্পু স্পীডবোটের মেশিনে পড়ে বাপ্পু রায়(২২) গলা কেটে মৃত্যু হয়। পরে ইরানের স্থানীয় পুলিশ বাপ্পুর রায়ের লাশ উদ্ধার করে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে লাশ রাখা হয়েছে। মৃত্যুর খবর বাপ্পুর পরিবারের পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন দেশে থাকা তার মা ভাইসহ আত্মীয়স্বজন। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com