বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে বিদেশী পিস্তলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে বিদেশী পিস্তলসহ মোঃ ফয়সল মিয়া (২৯) নামে মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। রোববার সকালে উপজেলার মনতলা তেমনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সল উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার পুত্র।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ফয়সল দীর্ঘদিন যাবত অস্ত্রের ভর দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

র‌্যাব বিষয়টি জানার পর থেকেই ফয়সলকে ধরতে তার উপর গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফয়সলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ফয়সলের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

এদিকে রাতে মাধবপুর থানার ওসি একেএম আজমিরুজ্জামান জানান, আটক ফয়সলকে থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com