শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে মাশরাফির বাবাকে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৭২ বার পঠিত

স্পোর্টস ডেস্কঃ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার বাবা গোলাম মুর্তজা স্বপনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকায় আনা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় আকাশপথে যশোর বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।

গোলাম মুর্তজাকে ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু। তিনি জানান, বর্তমানে অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য মাশরাফির বাবাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মাশরাফির বাবা। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক ছুটে যান মাশরাফির বাড়িতে। পরে অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে পাঠানো হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com