বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

মাধবপুরের বাঘাসুরায় দোকান থেকে ১১ বস্তা ভিজিডির চাল জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে একটি দোকান থেকে হত দরিদ্র মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঘাসুরা বাজারের মাসুক মিয়ার দোকানে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান উল্লেখিত পরিমাণ চাল জব্দ করেন। মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান, দু:স্থ নারীদের জন্য বরাদ্দকৃত এ চাল বণ্টনের জন্য চেয়ারম্যানের নামে ডিও ইস্যু করা হয়। কিন্তু এ চাল কিভাবে কালো বাজারে গেল তা বলতে পারছি না। একটি তদন্ত কমিটি করে বিষয়টি দেখা হবে। ইউপি সদস্য কামাল মিয়া জানান, ১১ বস্তা চাল সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জব্দ করে আমার জিম্মায় রেখে গেছেন। এ চালের মধ্যে সিদ্ধ ও আতপ চাল রয়েছে। বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, তিনি চাল বিতরণে ছিলেন না। কামাল মেম্বার চাল বিতরণের দায়িত্বে ছিলেন। চালগুলো কিভাবে কালোবাজারে গেল আমার জানা নেই। সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, চালগুলো কিভাবে কালবাজারে গেল তা তদন্ত করে দেখা হবে। মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com