মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

হজ্ব করতে গিয়ে নিখোঁজ সুনামগঞ্জের সুরুতুন নেছা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৫০৯ বার পঠিত

ডেস্ক নিউজঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরুতুন নেছা আফেন্দী (৬৫) হজে গিয়ে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৮ জুলাই স্বামী মো. রজব আলীর সঙ্গে হযরত শাহজালাল বিমানবন্দরে থেকে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য ১১ আগস্ট তারা দুজন শয়তানকে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে মিনায় যান। ওই সময় সেখানে প্রচুর ভিড় থাকায় সুরুতুন নেছার স্বামী তাকে অন্য নারীদের সঙ্গে তাবুতে থাকতে বলেন। পরে আনুষ্ঠানিকতা শেষে এসে রজব আলী দেখেন সুরুতুন নেছা তাবুতে নেই।

এদিকে মায়ের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তাদের ছেলেমেয়ে। স্বজনদের সহযোগিতায় বিভিন্নভাবে মাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুরুতুন নেছার ছেলে ইয়াকবির আফেন্দি। রজব আলী ও সুরুতুন নেছা প্রথমে সিলেটের শাহাপরান ট্রাভেলন্স এজেন্সি হয়ে পরে ঢাকার মাউরা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজে যান বলে জানায় তাদের পরিবার।

এ ঘটনায় সিলেটের শাহাপরান ট্রাভেল এজেন্সির মালিক মো. জুবায়েরকে একাধিকবার ফোন দেয়া হলে তিনি কল রিসিভ করেননি।

নিখোঁজ সুরুতুর নেছার ছেলে ইয়াকবির আফেন্দী বলেন, আমার মা-বাবা এ বছর একসঙ্গে হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে গেছেন। সেখানে শয়তানের উদ্দেশ্য পাথর নিক্ষেপের সময় খুব বেশি ভিড় থাকায় পাশের তাবুতে অন্য নারীদের সঙ্গে তাকে রেখে যান বাবা। পরে এসে দেখেন সেখানে কেউ নেই। অনেক খোঁজাখুজির পরও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

তিনি সবার কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, সৌদি আরবে যদি কেউ তার মায়ের সন্ধান পান, তাহলে ০১৭১২-৪০৩৪৮২ নম্বরে যোগাযোগ করবেন। এছাড়া মোয়াল্লেমের ৯৬৬৫৫৩৬৪৪৬৯৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ইয়াকবির আফেন্দী।
সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com