সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে বাহুবলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৪৬২ বার পঠিত

বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৪) নামে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত আশরাফুল ইসলাম ময়মনসিংহের পাগলা থানার পাইতল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।। তার কনস্টেবল নং- বিপি- ৯৫১৬২০৯০৪৬। পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে কাটিয়ে মোটরসাইকেল যোগে নিজের গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন আশরাফুল ইসলাম। পথিমধ্যে উল্লেখিত এলাকায় একটি প্রাইভেট কারের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। সোমবার তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। নিহত কনস্টেবলের সহকর্মী ও বন্ধু সাহাবুদ্দিন সাগর জানান, আশরাফুল ইসলাম অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের লোকজন ভেঙ্গে পড়েছেন। অন্যান্য সহকর্মীরাও নিজেদের ফেসবুকে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com