বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট: বাংলাদেশ ভারত ফাইনাল বিকেলে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

অনলাইন ডেস্কঃ ইংল্যান্ডে চলতি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের ম্যাচগুলোতে দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের ট্রফি নিশ্চিতের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিকেলে মুখোমুখি হচ্ছে তারা।

ইস্ট সাসেক্সের হোভের কাউন্টি গ্রাউন্ডে রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিরিজের ফাইনালে লড়াইয়ে মাঠে নামবে প্রতিবেশী দল দুটি।

পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সিরিজে স্বাগতিক ইংল্যান্ডকে চার ম্যাচের তিনটিতেই হারিয়েছে তারা। আর একটি ম্যাচ হয়েছিল টাই। অন্যদিকে ভারতের সাথে দুটি ম্যাচই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বাকি দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় ও একটিতে হারের স্বাদ পায় যুবা টাইগাররা।

সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তৌহিদ হৃদয় ও সর্বোচ্চ উইকেট শিকারি তানজিম হাসান সাকিব দুজনই বাংলাদেশের। এই দুজনের হাত ধরেই শিরোপা জিততে চাইবে টাইগাররা। তবে ছেড়ে কথা বলবেনা ভারতীয়রাও।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল : আকবর আলি, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, শামিম হোসেন, শাহাদাৎ হোসেন, রাকিবুল হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, অভিষেক দাস, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ শাহিন আলম।
সুত্রঃ দেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com