সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

কোন অপরাধি জঙ্গলে লুখিয়ে থাকার সুযোগ নেই- ওসি আজমিরুজ্জামান

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪৩৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন ও যাত্রীদের হয়রানী ধর্ষণ, ইভটিজিং, চুরি, ছিনতাই , গভীর জঙ্গলে লুকিয়ে থাকা অপরাধিরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ বিশেষ কায়দায় অপরাধ রোধ করতে মহাসড়কের দু পাশে ঘন জঙ্গল পরিষ্কার করালেন মাধাবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, তিনি বলেন এখন কোন অপরাধি জঙ্গলে লুখিয়ে থাকার সুযোগ নেই। মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব বোধ থেকে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং সড়কপথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলমপার্টি ও অজ্ঞানপার্টির দৌরাত্ম্য রোধে এ উদ্যোগ নেওয়া, আশা করি এখন জনসাধারণ নির্ভয়ে চলাচল করতে পারবে। বুধবার সকালে মাধবপুর থানার নিজ উদ্যোগে মহাসড়কের নয়াপাড়া থেকে শাহজীবাজার পর্যন্ত জঙ্গল কেটে পরিষ্কার কার্যক্রম শুরু হয়। নয়াপাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল শাহ লিটন জানান,বর্ষা মৌসুম এলে রাস্তার দু পাশে ঘন জঙ্গলে ভরে যায়। এ গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কেউ এগিয়ে আসে না। এ কারনে রাতের বেলা অপরাধিরা এসব জঙ্গল কে নিরাপদ আস্তানা ভেবে চুরি,ছিনতাই ও গাড়ীতে ঢিল নিক্ষেপ করে গাড়ি থামিয়ে চুরি ,ছিনতাই করতো। এছাড়া ওই এলাকায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক রাতের বেলা কর্মস্থলে আসা যাওয়ার পথে জঙ্গলে লুখিয়ে থাকা অপরাধিদের কবলে পড়ে ধর্ষনের স্বীকার হত। কিন্তু মাধবপুর থানা পুলিশ বিশাল এলাকা জুড়ে জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা করায় এখন কোন অপরাধি লুকিয়ে থাকার সুযোগ নেই। পরিবহন শ্রমিক নেতা আবু মিয়া জানান, রাস্তার দু পাশে ঝোপ ঝাড়ে আচ্ছন্ন ছিল । পরিবহন শ্রমিকরা রাতের গাড়ী চালাতে ভয় পেত। থানায় নবাগত ওসি কেএম আজমিরুজ্জামান যোগদানের পর জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেন। এখন রাস্তা পরিষ্কার হওয়ায় পরিবহন শ্রমিকরা নিরাপদে গাড়ী চালাতে পারবে। এতে করে উল্লেখিত এলাকায় অপরাধ অনেকটা কমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com