শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে একটি দোকানে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে একটি দোকান থেকে তাদের গ্রেফতার করে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের আব্দুল মালিকের পুত্র আব্দুল কাইয়ুম (৪৯), আম্বর আলীর পুত্র তোতা মিয়া (৪০), দক্ষিণ কায়স্থগ্রামের আব্দুর রূপ এর পুত্র হাছন মিয়া (৩৫) ও আব্দুল মালিকের পুত্র মুকুল মিয়া (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি দোকানে জুয়ার আসর থেকে উল্লেখিত ৪জনকে আটক করা হয়। এ সময় জুয়ার সরঞ্জামাদীও উদ্ধার করা হয়। পরে গতকাল বুধবার সকালে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃত জোয়াড়িদের গ্রেফতার দেখানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com