রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

মাধবপুরে ট্রাক-ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে চুনারুঘাটের চালকসহ ২ জন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৪৮৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে ট্রাক ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকার হাইওয়ে ইনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ম্যাক্সি চালক জাহেদ মিয়া (২৮) চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আন্নর আলীর পুত্র। তবে অপর আরেক জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাধবপুর থেকে ছেড়ে আসা একটি ম্যাক্সির। এসময় ম্যাক্সিটি ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ম্যাক্সির চালক জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও অপর আরেকজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয় এবং আহতদের হাসাপাতালে প্রেরণ করা হয়।

এছাড়াও দুর্ঘটনার পরপর বিক্ষোব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় সনাক্তে চেষ্ঠা চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com