শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মাধবপুরে শিশুর লাশ উদ্ধার সৎ মা ও বাবা আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৫২৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বায়েজিদ মিয়া (৪) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জুনায়েদ মিয়া ও সৎ মা পান্না খানমকে আটক করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করে। এদিকে, নিহত বায়েজিদের বাবা লাশ দাফনের প্রস্তুতি সম্পন্ন করলেও তার মা নিলুফা বেগমের ইচ্ছায় ময়না তদন্ত শেষে তার নানার বাড়ি উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে রাতেই বায়েজিদের দাফন সম্পন্ন করা হয়।
মাধবপুর থানার উপ পরিদর্শক লিটন ঘোষ সত্যতা নিশ্চত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বায়েজিদের মা মামলা দিলে তাদের এমামলায় গ্রেপ্তার দেখানো হবে। মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইউপি সদস্য লালু মিয়া বলেন, নিহত বায়েজিদের মুখ মন্ডলে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে এসআই লিটন দাস জুনায়েদ মিয়ার নারায়নপুর গ্রামের বাড়ি থেকে বায়েজিদ মিয়ার লাশ উদ্ধার করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com